বুধবার, ০২:৪০ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভুল ছবির কারণে বিব্রত সিয়াম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২০ বার পঠিত

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর একটি ছবি। যেখানে তাদেরকে দেখা গেছে পাহাড়ি জনজাতির পোশাকে। আর এই দম্পতিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘পাংখোয়া’ জনগোষ্ঠীর সদস্য হিসেবে! যদিও সিয়াম-অবন্তীর পোশাকটি মূলত লুসাই সম্প্রদায়ের।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, রাঙামাটি অঞ্চলে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) সাঁটানো একটি বিলবোর্ড। যেখানে পাহাড়ি আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের পরিচিতি তুলে ধরা হয়েছে। আর সেখানে ভুল হলো- পাংখোয়া সম্প্রদায়ের বিষয়টি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সিয়াম নিজেই।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করে অভিনেতা লিখেছেন, ‘লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তীকে নিয়ে। তাদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরে দেখেছিলাম। তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি, সবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম সেবার।’

ভুল সংশোধন করার আবেদন জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘নিউজফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম, আমার আর অবন্তীর এই ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি, কারণ এর মাধ্যমে পাংখোয়া জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করব, অবিলম্বে আমাদের ছবিটি সরিয়ে নেওয়ার জন্য।’

এদিকে, ভাইরাল হওয়া ছবিটি নিয়ে নেটিজেনদের অনেকেই ট্রল করেছেন। ফেসবুক পোস্টে এই বিষয়টি নিয়েও কথা বলেছেন সিমাম। লিখেছেন, ‘ঘুরতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে। সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানান রকমের ট্রল হচ্ছে। ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারও এড়িয়ে যাব। কিন্তু ভাবলাম কিছু বলা উচিত।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব- পপ কালচারের অংশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কীসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে- সেই বোধ থাকাটাও জরুরি। যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এই সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।’

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তির কথা ছিল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি। এম রাহিমের পরিচালনায় এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com