সোমবার, ০৫:৩০ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

বিপদ বাড়ছে বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২৬ বার পঠিত

বিপদ বাড়ছে বাংলাদেশের। হয়েছে চতুর্থ উইকেটের পতন। রশিদ খানের শিকার হয়ে ফিরছেন সৌম্য সরকার। পাঁচ ম্যাচ পর একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ তিনি।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৪ উইকেটে ৫১। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচটা জিততে হবে ১২.১ ওভারের মাঝে। করতে হবে ১১৬ রান। তবে পরিস্থিতি যেভাবে ঘুরছে, এখন সেমিফাইনাল তো বটেই, জয় নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

বাজে সময়ের ঘূর্ণিপাকে যেন আটকা পড়েছেন তানজিদ তামিম। আবারো ডাক মারলেন তিনি। ভারতের বিপক্ষে গত ম্যাচে ২৯ রানের ইনিংস খেলে ফর্মে ফেরা ইঙ্গিত দিলেও, আজ ফের পারেননি রানের খাতা খুলতে। গত চার ম্যাচে এটা তার তৃতীয় ডাক!

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। আগের দুই ম্যাচে চল্লিশোর্ধ রানের ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন মাত্র ৫ রানে। ২.৪ ওভারে মাত্র ২৩ রানে ২ উইকেট হারিয়ে চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে।

সেই চিন্তা আরো বাড়িয়ে দিয়েছেন সাকিব। পরের বলেই নাভিনের বলে তার হাতে ক্যাচ দিয়েই ফিরেছেন তিনি। তার গোল্ডেন ডাক বেশ চাপে ফেলে দিয়েছে দলকে। সৌম্য সরকার এসে চেষ্টা করলেও ১০ রানের বেশি আসেনি তার ব্যাটে। রশিদ খান স্ট্যাম্প ভাঙেন তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com