শনিবার, ১০:৩৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

প্রেমের টানে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী আলিশা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৬০ বার পঠিত

প্রেমের টানে রাজশাহীতে ছুটে এসেছেন মালয়েশিয়ান এক তরুণী। ২০ বছর বয়সি স্যান্ডি নামের ওই তরুণী তার বাংলাদেশী প্রেমিক জুলফিকারের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধও হয়েছেন ইতোমধ্যে।

জুলফিকার রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার বাড়িতেই এখন ওই বিদেশী বধূ।

স্যান্ডি বিয়ের আগে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয় আলিশা অ্যানি। তিনি মালয়েশিয়ার পাসপোর্ট দফতরে কর্মরত।

জুলফিকার জানান, প্রায় ৮ বছর আগে পড়ালেখার জন্য তিনি মালয়েশিয়ায় যান। ওই সময় পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন। সেখানেই স্যান্ডির সাথে তার পরিচয় হয়। এক সময় তারা প্রেমের সম্পর্কে জড়ান।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে উড়ে আসেন স্যান্ডি। ঈদের তিন দিন পর গত ১৪ জুলাই ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে নিয়ে আমার মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজন সবাই খুশি।

সত্যিকারের ভালোবাসা কোনো বাধা, ধর্ম ও ভাষা মানে না বলে উল্লেখ করে জুলফিকার বলেন, ‘স্যান্ডি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন। তিনি ধর্মান্তরিত হয়ে পরিবার ছেড়েছেন। আলিশার এমন ভালোবাসা অবশ্যই আমার কাছে অনেক বড়।’

আলিশা অ্যানি জানান, বাংলাদেশ এবং রাজশাহী তার ভীষণ ভালো লেগেছে। তার শাশুড়ি তাকে পছন্দ করায় এবং পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেয়ায় তিনি অনেক আনন্দিত। শাশুড়ির সাথে সংসারের কাজ করতে চান। কিন্তু তার শাশুড়ি ভালোবেসে কিছুই করতে দেন না বলেও জানান মালয়েশিয়ান নববধূ।

আগামী সপ্তাহেই স্বামী জুলফিকারকে নিয়ে তিনি নিজ দেশ মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দু’জন নতুনভাবে নিজেদের ক্যারিয়ার প্রতিষ্ঠায় কাজ করবেন।

আলিশা বাংলাভাষা জানেন না। তিনি সবার সাথে কথা বলার ক্ষেত্রে দোভাষী হিসেবে সাহায্য নিচ্ছেন তার স্বামী জুলফিকারের।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com