বুধবার, ০১:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘নুপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২০৩ বার পঠিত

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বরখাস্ত হওয়া বিজেপি-মুখপাত্র নূপুরশর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার আশঙ্কা, মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এই নুপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

ভারতের আইন অনুযায়ী নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান ওয়াইসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নূপুর শর্মাকে এখন ভারতের একজন বড় নেত্রী হিসেবে উপস্থাপন করা হবে এবং দিল্লির মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীও বানানো হতে পারে বলে আশঙ্কা করেন হায়দরাবাদের মুসলিম নেতা ওয়াইসি।

ওয়াইসি বলেন, আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছি। আমি জানি, আগামী ছয়-সাত মাসের মধ্যে নূপুর শর্মাকে বড় নেত্রী বানানো হবে। নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, বিজেপি নূপুর শর্মাকে রক্ষা করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, কিন্তু এ ব্যাপারে তিনি একটি কথাও বলছেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com