মঙ্গলবার, ০৬:৫১ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভোটারদের হাতের ভোটের কালির দাগ এখনও শুকায়নি, তারেক রহমানের নেতৃত্বে আমরা পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে ছিয়েছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক যুবদল নেতাকে গুলি করে হত্যা সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সিঙ্গাপুরে আইসিইউতে মির্জা আব্বাস র‌্যাবের নতুন ডিজিসহ ‍পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২টি ড্রোন ধ্বংস করল বাহরাইন ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের

দগ্ধ আবু হেনা রনিকে কেবিনে নেওয়া হয়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক শিল্পী আবু হেনা রনির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ শনিবার তার দগ্ধ স্থানে ড্রেসিং করা হয়েছে। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমান দুজনেই কেবিনে আছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য বলেন, রনি ও পুলিশ সদস্যের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাদের দুইজনকেই আজ ড্রেসিং করা হয়েছে। পরে তাদের কেবিনে নেওয়া হয়। বর্তমানে তারা কেবিনেই আছেন। তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাবার-দাবার খাচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শ্বাসনালির শঙ্কাও কেটে গেছে। তাদের আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে থাকতে হবে।

এর আগে, গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। পরবর্তীকালে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com