শনিবার, ১১:৫৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

জাতি আপনাকে স্যালুট করে : ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৫০ বার পঠিত

‘পদ্মা সেতু নির্মাণে একজনেরই কৃতিত্ব, তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি হৃদয়ে নাম লিখেছেন।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

আজ শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা। শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি। গোটা জাতি আপনাকে স্যালুট করে।

ওবায়দুল কাদের বলেন, ভাঙনের খেলা পদ্মা পারে। দেশ বিদেশের ষড়যন্ত্র। সব প্রতিবন্ধকাতা জয় করে আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু যেমন করেছেন। তেমনি যতদিন পদ্মা থাকবে, পদ্মা সেতু থাকবে আপনার নাম সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদোয়ান মুজিব সিদ্দিকিসহ সবাইকে অপবাদ দেওয়া হয়েছে। একটি পরিবারকে অপমান করা হয়েছে। তাদের কি অপরাধ? আমরা সব অপমানের প্রতিশোধ নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com