সোমবার, ১০:৩২ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপি সরকারের ১৮০ দিন : চ্যালেঞ্জ রয়েছে, তবে অর্জনের পাল্লা ভারী সরকারের ১৮০ দিন পূর্তি : প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মতবিনিময় সভা ট্রেন পরিচালনায় বেসরকারি ব্যবস্থাপনায় ভরসা গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে গুপ্তহত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর নতুন সম্ভাবনা দেখছেন তামিম ১৩ জেলার জন্য দুঃসংবাদ আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

গুজরাতে সেতু দুর্ঘটনা : গ্রেফতার ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

ভারতের গুজরাত রাজ্যের মৌরবি ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ে ১৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার ছাড়াও রয়েছেন সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার এবং তিনজন নিরাপত্তাকর্মী; যাদের দায়িত্ব ছিল ভিড় সামাল দেয়া।

গুজরাত পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দু’জন টিকিট কালেক্টর, দু’জন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। গাফিলতির জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।’

সোমবার সন্ধ্যায় মোরবির মাচু নদীর ওপর ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙে যায়। কয়েক দিন আগে জনসাধারণের জন্য সেতুটি পুনরায় খুলে দেয়া হয় এবং তা দেখতে মানুষ ভিড় জমায়। একটি বেসরকারি সংস্থা এটির মেরামতের কাজের দায়িত্বে ছিল এবং সেতুটি সাত মাস বন্ধ ছিল।

ইন্ডিয়া টুডে টিভির সাথে আলাপচারিতায় মিউনিসিপ্যাল চিফ অফিসার সন্দীপ সিং জানান, সেতুটিকে ‘ফিটনেস সার্টিফিকেট’ দেয়া হয়নি। ওই কোম্পানির অসাবধানতার কারণে গতকাল এ ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com