শুক্রবার, ০৫:৫৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

গাজীপুরে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২২৪ বার পঠিত

গাজীপুর মহানগরের গাছা থানাধীন জয় বাংলা সড়ক থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন নগরীর টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন (৫০) এবং তার স্ত্রী টঙ্গী আমজাদ আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তার জলি (৪৫)।

বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে পার্কিং করা নিজস্ব প্রাইভেটকার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা শহীদ স্মৃতি স্কুল থেকে নিজস্ব প্রাইভেটকারে নগরীর ৩৬ নাম্বার ওয়ার্ডের কামাড় ঝুরি এলাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার পর থেকে স্বজনদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে উদ্বিগ্ন হয়ে তারা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। অবশেষে বৃহস্পতিবার ভোর ৪টায় ৩৭ নাম্বার ওয়ার্ডের জয় বাংলা সড়কের ব্রিজের কাছে রাস্তার পাশে তাদের গাড়ির সন্ধান পান স্বজনরা। এসময় গাড়ির দরজা খুলে ডাইভিং সিটে শিক্ষক মামুনের ও পেছনের ছিটে তার স্ত্রী জলির লাশ পাওয়া যায়।

পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের মৃত্যু রহস্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এবং সাথে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে স্বজনরা জানিয়েছেন।

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়মনতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com