বুধবার, ০৪:১৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

করোনায় মৃত-আক্রান্তের হার ঊর্ধ্বমুখী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আর মৃত্যহার ঊর্ধ্বমুখী হয়েছে। এ সময়ে নতুন করে আরো নয় লাখ ৭৫ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন আরো এক হাজার ৬৯৯ জন।

গতকাল বুধবার আক্রান্ত হয়েছিল চার লাখ ৮৮ হাজার ৭৪৪ জন আর মারা গেছেন এক হাজার ৫৩ জন। তার আগে মঙ্গলবার আক্রান্ত হয়েছিল তিন লাখ ১৬ হাজার ১৯ জন আর মারা গেছেন এক হাজার ২৬৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার৭২৫ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৪০ হাজার ৩৮২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১০৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ছয় লাখ ২৫ হাজার ৪৯৩ জনে। মোট মারা গেছে ১১ লাখ পাঁচ হাজার ৫৪৬ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন। আর মারা গেছে এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৬০০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৯৪৩ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৩ লাখ চার হাজার ৭১৫ জন। মারা গেছে ছয় লাখ ৮৯ হাজার ৮৫৩ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com