শুক্রবার, ০৭:১৭ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ককটেল বিস্ফোরণের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো: জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়াই গাছের উপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। এতে আমরা আতঙ্কিত হয়ে যাই।

এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সব গেটে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com