বুধবার, ০৩:৫৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের-আইআরজিসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ৬ মাসব্যাপী তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

আইআরজিসি-র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ‌‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান অপারেশনাল গতি বজায় রেখে অন্তত ৬ মাস একটানা তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।’ সাম্প্রতিক আঞ্চলিক উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই মন্তব্যকে তেহরানের পক্ষ থেকে একটি বড় ধরনের শক্তির জানান হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে ইরানের এই এলিট ফোর্স আরও দাবি করেছে যে, তারা এই অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং স্থাপনা সংশ্লিষ্ট ২০০টিরও বেশি স্থানে লক্ষ্যভেদ করেছে।

মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক উপস্থিতির বিরুদ্ধে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত। আইআরজিসি স্পষ্ট করেছে যে, যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় তাদের বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com