বৃহস্পতিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ৮মার্চ ২০২৬ রবিবার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মেহেদী হাসান।
উক্ত নারী দিবস অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন।
 বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান,উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক  মোঃ জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল জেলার সাবেক সভাপতি তাসলিমা বেগম, গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের স্থায়ী সদস্য আবদুছ ছালেক মামুন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‎এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com