শনিবার, ১২:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিমের হালি ৬০ টাকা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২২৩ বার পঠিত

গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ডিম। দিনাজপুরের ফুলবাড়ীতে সেই ডিমের হালি ৬০ টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি হালিতে ৯ থেকে ১২ টাকা বেড়েছে। এ ছাড়া হাঁসের ডিমের দাম হালিতে বেড়েছে ১৫ টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে গেছে- এমন অজুহাতে ডিমের দাম এক লাফে এতটা বাড়ানো হয়েছে।

এক সপ্তাহ আগে পাইকারি পর্যায়ে প্রতি হালি ৩৬ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৪৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৪৮ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। ৪৫ টাকা হালি দরের হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

আজ শুক্রবার ডিমের পাইকারি বাজার ফুলবাড়ী শহরের বাজার এবং মহল্লার মুদিদোকান ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

ফুলবাড়ী বাজারে ৩-৪টি ডিমের আড়ত রয়েছে। এসব আড়তে লাল লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সাদা লেয়ার মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি হালি ৪৪ টাকা দরে।

অন্যদিকে, শহরের মুদি দোকানগুলোতে লাল লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৪৮ টাকা, সাদা লেয়ার ডিম ৪৪ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিম কিনতে আসা কল্পনা রানী বলেন, গত শুক্রবারে তিনি প্রতি হালি ডিম কিনেছেন ৩৮ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে আজ শুক্রবার একই আড়তে ডিম কিনতে হচ্ছে ৪৫ টাকা দরে।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়ার পর নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবজি থেকে শুরু করে চাল, ডাল, মসলা, সয়াবিন, মাছ, মাংস-সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী।

দাম বাড়লেও লাভ বাড়েনি বলে উল্লেখ করছেন ডিম ব্যবসায়ী দুলাল হোসেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে। এ কারণে ডিমের দাম বেড়েছে। আগে প্রতি হালি ডিমে দু-তিন টাকা লাভ করতাম, এখনো লাভের অঙ্কটা ওরকমই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com