মঙ্গলবার, ০৮:৪৬ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

শনিবার থেকে সিলেট-সুনামগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৩৬ বার পঠিত

সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মঘটের কথা নিশ্চিত করেন।

পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নত মানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। তাই পরিবহনের শ্রমিক মালিকরা কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরো ক্ষতির মুখে পড়েছেন। বিআরটিসি বাস সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচল করলে শ্রমিক ও মালিকরা আরো বেশি ক্ষতির মুখে পড়বেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, এ রুটে বেসরকারী মালিকানাধীন বাস চালিয়ে কোনোমতে টিকে আছেন। বিআরটিসি বাস চলাচল করলে জেলার পরিবহন শ্রমিক, মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিক মালিকদের দাবির প্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com