শনিবার, ১২:৪১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় আবাসিক হোটেলে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩০১ বার পঠিত

বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের শ্যামলী হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তানভীরুল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বরগুনার বামনা উপজেলার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামলী আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীরুল। পরে দুপুর পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তানভীরুলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে।

তানভীরুল ইসলাম কেন বগুড়া এসেছিলেন, সে ব্যাপারে হোটেল কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি বলেও জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com