সোমবার, ০৪:৪২ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারোয়ার কবির দিনাজপুরে গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

গাইবান্ধা-২ (সদর) আসনেরসাবেক সংসদ সদস্য, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে গতকাল মঙ্গলবার রাত ৯টার সময় দিনাজপুরের পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তিনি এজাহার ভুক্ত মামলার আসামি।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ঈদগা বস্তি আবাসিক এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মার্চ মাসের ১ তারিখ থেকে সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির তার বোন প্রফেসর আফরোজা পারভিন কবীরের বাসায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার জানান, তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র গাইবান্ধা উপজেলা সদরের উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সর্বশেষ গাইবান্ধা সদর আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি হয়েছিলেন।

আটককৃত সাবেক এমপি শাহ সারোয়ার কবীরকে আজ রাতে গাইবান্ধা পুলিশের একটি বিশেষ টিমের হাতে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com