বুধবার, ০৬:৩৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গভীর রাতে ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

সিলেটে ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ওভারব্রিজের মধ্যে লাগানো ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’।গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে লেখাটি ভেসে ওঠে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হলে ডিজিটাল বিলবোর্ডটি বন্ধ করে দেন কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ২টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ারের ম্যানেজার খন্দকার ইকবাল বলেন, ‘এটা কীভাবে ঘটেছে আমার জানা নেই। আমি ইঞ্জিনিয়ারও নই, টেকনিক্যাল পারসনও নই। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com