শনিবার, ০২:০৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)।

আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। যানটি রাজাবাড়িহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অ্যাম্বুলেন্স থেকে আরও তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে তাদের রামেকে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com