সোমবার, ০৮:১৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এলএনজি টার্মিনালের বিকল্প কুয়াকাটা ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

গাজায় আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরাইল : নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই আবারো যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ হুমকি দেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা হামাসের বেশিভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি। আমরা যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক, তা সম্পূর্ণরূপে অর্জন করব। এতে কোনো সন্দেহ নেই।’

নেতানিয়াহু আরো বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে আবারো তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত।’

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তিন পর্যায়ের চুক্তিটির প্রথম পর্যায় এখানো চলমান, যা মার্চের প্রথম দিকে শেষ হবে।

চুক্তি অনুযায়ী হামাস শনিবার সপ্তম ধাপে ছয় ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে ইসরাইল। ইসরাইলি কর্মকর্তারা আরো নিরাপত্তা পর্যালোচনার কারণ দেখিয়ে মুক্তি বিলম্বিত করেন।

এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেন, ‘মুক্তি স্থগিত করার মাধ্যমে ইসরাইল পুরো চুক্তিটিকেই মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের ‘বিশেষ করে মার্কিনদের’ প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে ‘চুক্তিটি যেমন আছে তেমনভাবে বাস্তবায়ন করতে এবং ফিলিস্তিনি বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে’ চাপ দেন।

সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com