শনিবার, ০২:১১ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

শীতের বিদায়ে বসন্তের আবহে ধীরে ধীরে বাড়ছে গরম। এরই মধ্যে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এক পোস্টে জানিয়েছেন, ‘আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। একই সময়ে খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়েও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি দিলেও বসন্তকালীন আবহাওয়া পরিবর্তনের ফলে বজ্রপাতের ঝুঁকিও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com