বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পূর্ব শত্রুতার জেরে আজ রবিবার বিকেলে এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ।

জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে ঢাকা সিটি কলেজের সামনে লাঠি হাতে অবস্থান নেয় আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলে। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পাল্টা-পাল্টি ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্য সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক সংবাদমাধ্যমকে বলেন, সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com