শনিবার, ০২:০৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী জেলা ডিবির ওসি আরিফ হাসান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে মৌসুমী রহমান ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণের কাজ করছিলেন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে ২টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ান তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও সেটি পোস্ট করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমীর বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com