শুক্রবার, ০৫:০৯ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

এবার প্রকাশ্যে এলেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম । তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসেন তিনি।

তবে এখনো সেক্রেটারির পরিচয় জানা যায়নি। পূর্ণাঙ্গ কমিটি খুব শীগ্রই প্রকাশের আশ্বাস দেন ববি শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

তিনি তার ফেইসবুক স্টাটাসে লিখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।

ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com