সোমবার, ০৫:৪২ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

রাজশাহী রেলস্টেশনে হামলার মূলহোতা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রেলস্টেশন হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী রেলওয়ে থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন স্টেশন ম্যানেজার ভারপ্রাপ্ত শহিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে সুমন আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সনাক্তের পর আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সুমনকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতের প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com