সোমবার, ০৫:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দ্বাদশ সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পঠিত

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের ৩৪৪ এমপিকে আসামি করে ঢাকার আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। আদালত এ ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

বুধবার (৮ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও এমপি শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপিকে আসামি করা হয়েছে। ছাত্র-অভ্যুত্থানের সময় একদফার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আবেদন করা হয়।

মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আসামিরা সকলে দ্বাদশ সংসদের এমপি ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে নামেন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com