রবিবার, ১২:৪৩ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বর্তমানে মেটার মেসেজিং ও কলিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকেও ব্যবহার করা যাবে ওপেনএআইই-এর (কৃত্রিম বুদ্ধিমত্তা) জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি।

বৃহস্পতিবার থেকে ফিচারটি চালুর খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

প্রতিবেদনে জানানো হয়েছে, কেউ ফোনের কনটাক্টস-এ ১ (৮০০) চ্যাটজিপিটি, অর্থাৎ ১ (৮০০) ২৪২-৮৪৮৭ নম্বরটি যোগ করলে মেটার মেসেজিং পরিষেবা থেকেই সরাসরি আলাপ করতে পারবেন চ্যাটজিপিটির সঙ্গে।

এই ফিচারে কেবল চ্যাটজিপিটির টেক্সট ইনপুট ব্যবহার করা যাবে। তবে এখান থেকে উন্নত ভয়েস মোড বা ভিজুয়াল ইনপুট ব্যবহার করা যাবে না। যদিও চ্যাটজিপিটি ও ১ মিনি মডেলের সব ফিচারই এতে থাকবে।

পাশাপাশি কোনো অ্যাকাউন্ট ছাড়াই যেখানে চ্যাটিজিপিটি’র চ্যাটবট রয়েছে, সেখানেই হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে।

সেই সঙ্গে হোয়াটঅ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীদের প্রমাণীকরণের উপায় নিয়ে কাজ করছে ওপেনএআই। তবে ফিচারটি কখন চালু হতে পারে, তার কোনো নির্দিষ্ট সময় জানায়নি কোম্পানিটি।

হোয়াটসঅ্যাপে মেটার নিজস্ব চ্যাটবটও রয়েছে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

এছাড়া শুধু যুক্তরাষ্ট্রের জন্য আলাদাভাবে একটি চ্যাটজিপিটি হটলাইট চালু করছে ওপেনএআই। এর নম্বরও একই। সম্ভবত টোল ফ্রি নম্বরটি স্মার্টফোন বা পুরোনো ফ্লিপ ফোনেও কাজ করবে।

সম্প্রতি ‘১২ ডেইজ অফ ওপেনএআই’ নামের লাইভস্ট্রিম চলাকালীন কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল বলেছেন, আমরা ওপেনএআইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছি মাত্র।

ওয়েইলের মতে, সম্প্রতি কোম্পানির আয়োজন করা হ্যাক উইক থেকেই ফিচার দুটি তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com