বৃহস্পতিবার, ০৩:৫০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কলেজে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষককে মারধর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।আহত শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে কলেজের খণ্ডকালীন শিক্ষক মহি উদ্দিনকে অব্যাহতি ও ওই ছাত্রীকে শাস্তি দেওয়া হয়। রোববার কলেজে শিক্ষকদের স্টাফ মিটিং ছিল।

মিটিং চলাকালে হঠাৎ কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগত কয়েকজন এসে অব্যাহতি দেওয়া ওই শিক্ষক ও ছাত্রীকে এনে সবার সামনে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ সময় শিক্ষকরা তাদেরকে জানান বিষয়টি মীমাংসিত। তারপরও কোনো দাবি থাকলে তা প্রশাসন ও সকলের অংশগ্রহণে সমাধান করা হবে।

রিয়াজ উদ্দিন জানান, তারা এ বিষয়টি না মেনে উত্তেজিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে কলেজে টাঙানো জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। এছাড়া অফিস ভাঙচুর করে কলেজের গেটে অবস্থান নিয়ে গেট আটকে দেয়। তিনিসহ কয়েকজন শিক্ষক বাইরে বের হতে চাইলে সন্ত্রাসীরা উপর চড়াও হয়। তাদের মারপিটের একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, আহত শিক্ষক রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, আহত শিক্ষক রিয়াজ উদ্দিন রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com