সোমবার, ০৫:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

“উপজেলা নির্বাচন বর্জনে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে আগৈলঝাড়া ছাএদলের সাথে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

এস এম রুহুল আমিন, গৌরনদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
আগামী ২৯ মে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নির্বাচন। নির্বাচন বর্জনের কেন্দ্রীয় ঘোষনা বাস্তবায়নের জন্য দুই উপজেলার মূল দল ও অংগসংগঠনের সিরিজ বৈঠকের মাধ্যমে প্রস্তুতি গ্রহন করেছে।তারই অংশ হিসেবে গত২৫ এপ্রিল,আগৈলঝাড়া উপজেলা ,কলেজ ও ৫ ইউনিয়নের ছাত্রদলের ইউনিট নেতৃবৃন্দের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জননেতা জনাব জহির উদ্দিন স্বপন ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিদুল মোল্লা ও সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ ছাত্রদলের কার্যক্রম সম্পর্কে নেতৃবৃন্দকে অবহিত করেন এবং আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিএনপির উপজেলা নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকার প্রতিশ্রুত ব্যক্ত করেন।
 প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন
মতবিনিময় সভায় আগত আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল , আগৈলঝাড়া কলেজ শাখা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে পথ চলার প্রতি বিশেষ পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com