সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

নতুন কোচ পেলেন লিটন-শান্তরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

জাতীয় দলে কোচিং স্টাফের পাল্লা ভারী করছে বিসিবি। লিটন-শান্তরা পাচ্ছেন একের পর এক নতুন কোচ। ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ট্রেইনারের পর এবার স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার নাথান কেলি আসছেন এই পদে।

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর বেশ পরিবর্তন আসে বাংলাদেশ দলে। প্রধান ও সহকারী কোচ বাদে বদল আসে সব কোচিং স্টাফে। শান্ত-লিটনদের জন্য নতুন কোচের সন্ধান শুরু করে বিসিবি, যার ধারাবাহিকতায় বাংলাদেশে আসছেন কেলি।

দুই বছরের চুক্তিতে এই অস্ট্রেলিয়ানকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, আগামী ১৫ এপ্রিল থেকে তার মেয়াদকাল শুরু হবে।

কেলি অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশনের (এএসসিএ) লেভেল টু সনদধারী। পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কাজ করেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহের সাথেও। মূলত তার চাওয়াতেই কেলিকে বাংলাদেশে আনছে বিসিবি।

২০১৮ সাল থেকে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে প্রায় সাড়ে তিন বছর ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কেলি। সেই সময়ে হাথুরুসিংহে ছিলেন দলটির সহকারী কোচ। কিছু সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও ছিলেন হাথুরু।

এছাড়া সিডনি সিক্সার্স নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে কেলির। তবে বিসিবির সাথে চুক্তির আগে কেলি স্পিড ও রিকন্ডিশনিং নিয়ে ব্রিসবেন ব্রঙ্কোস রাগবি দলের সাথে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com