বৃহস্পতিবার, ০৩:২৩ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়ি ভাঙচুর জননিরাপত্তায় সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, নিহত ২ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গৌরনদীতে আলোচনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

কারাবন্দী বিএনপি নেতা স্বপন ও এ্যানি’র পরিবারের পাশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পঠিত
বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুজনই গ্রেপ্তার গত তিন মাসের অধিক সময় যাবৎ। উল্লেখ্য, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বেশ কয়েকদিন আগে। আর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্তৃক ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে তাদেরই ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দী।
শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪, এই দুই নেতার পরিবারের খোঁজখবর নিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমী’র মহাপরিচালক এম.হুমায়ুন কবির তাদের বাসায় যান। নেতৃবৃন্দ বিএনপির এই কেন্দ্রীয় দুই নেতার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
এসময় তাঁরা কারাবন্দী নেতৃবৃন্দের উপস্থিত পরিবারের সদস্যদের সাথে যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com