রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হেডফোনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

নাটোর শহরের গুড়পট্টিতে ছোট্ট একটি হেডফোনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় গুড়পট্টির কোয়েলের চেম্বারে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন নাটোর শহরের চকদৈনাথ এলাকার হামু শেখেল ছেলে স্বপন শেখ (২২), একই এলাকার ইসরাফিলের ছেলে আল আমিন (৩০) এবং মিঠু মিয়ার ছেলে চঞ্চল (৩২)। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন।

হামলায় আহত আল আমিন বলেন, ‘আমরা পাঁচ-সাতজন কোয়েলের চেম্বারে বসে গল্প করছিলাম। এ সময় অতর্কিতভাবে সোহেল, বুদু, শাওন ইমন, জীবনসহ ১০-১৫ যুবক এসে বলে, হেডফোন নষ্ট করেছিস, হেডফোন দিয়ে দে। আমি ওদের বলেছি, হেডফোন দিয়ে দেব। তার পরও তারা চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তিনজনকে আহত করে।

তিনি আরো জানান, আহতরা সবাই এমপি শফিকুল ইসলাম শিমুলের সমর্থক। অপরদিকে যারা হামলা চালিয়েছেন তারা সকলেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমাজনের সমর্থক। মূলত রাজনৈতিক বিরোধের কারণেই তাদের ওপর এ হামলা চালানো হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, সামান্য হেডফোন নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল হয়েছে বলে শুনেছেন।

এ বিষয়ে তিনি কিছু জানেন না। নাটোর থানার ওসি নাসিম আহমেদ জানান, হামলার সংবাদ শুনে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় তিনজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাননি তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com