শুক্রবার, ০৬:৪৬ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে: টিআইবি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার পঠিত

সাইবার সিকিউরিটি আইনটি মৌলিক অধিকার মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে। আইনের ধারাগুলোও বিতর্কিত। এমন কথা বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বুধবার (৩০ আগস্ট) সকালে মাইডাস সেন্টারে সাইবার সিকিউরিটি আইন-২০২৩ এর বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের বিভিন্ন ধারা এখনও নতুন আইনে থেকে গেছে। সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হুবুহু কপি পেস্ট করেছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আন্তর্জাতিক মানের করতে খসড়া ঢেলে সাজাতে হবে। এখন খসড়াটি যে পর্যায়ে আছে এটি যদি সংসদে পাস হয় তাহলে আইনটি বাতিলের দাবি জানাবে টিআইবি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সংবাদের কারণে কেউ ক্ষুব্ধ হলে তার প্রতিকার প্রচলিত আইনে হবে। আইনটি এখনও সংশোধনের সময় আছে। অন্যথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো সাইবার সিকিউরিটি অ্যাক্ট কালো আইন হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com