শনিবার, ১০:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর ও ৫ দোকান আগুনে পুড়ে ছাই

আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
 
নোয়াখালীতে পৃথক দুটি অগ্নিকান্ডে  আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।বুধবার (১৭ মে) সন্ধ্যায় ও দিবাগত রাত ১টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার ৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে ও হাতিয়ার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারে এ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারের জিয়াউর রহমানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.নুরুন নবী। তিনি আরো জানান, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই হয়ে যায়।  দুটি অগ্নিকান্ডে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com