মঙ্গলবার, ০৫:১৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৪৪ বার পঠিত

আইনি নোটিস দেওয়ার পরও গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ কেটে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন তিনি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে ‘রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি পেইড মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদনকালে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রী সরকারি ও বেসরকারি সব ধরনের লাইন কেটে দিতে বলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন,‘বৈঠকে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় ম্মার্ট প্রি পেইড মিটার স্থাপনের একটি প্রকল্প উঠেছিল। এসময় প্রধানমন্ত্রী বিদ্যুতের আধুনিকায়ন বিষয়ে কথা বলেন। এসময় কথা উঠছিল বিদ্যুতের বিল বাকি থাকা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রং নির্দেশনা দিয়েছেন যে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন। নোটিশ দেন, যদি পাওনা না দেয় কেটে দেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com