বৃহস্পতিবার, ০৫:৫৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মেটলাইফের বীমা সুবিধা পাবেন টেন মিনিট স্কুল লিমিটেডের কর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪০ বার পঠিত

 

[ঢাকা, মে ৬, ২০২৩] কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফের সেবা গ্রহণ করবে শীর্ষস্থানীয় এডুকেশন টেকনোলজি প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল।

এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বীমা সুরক্ষার আওতায় থাকবেন।

এ নিয়ে দু’টি প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়। মেটলাইফের কাস্টোমাইজড সল্যুশন, অনলাইন দাবি নিষ্পত্তি সেবা, দ্রুত বীমা দাবি পরিশোধ এবং আর্থিক সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে বেছে নিয়েছে এডটেক প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত টেন মিনিট স্কুল বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। শিক্ষার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী টেন মিনিট স্কুলের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করেন।

বাংলাদেশে আটশো’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।

এ নিয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক বলেন, “আমাদের টিম আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুবিধা নিশ্চিত করা ও তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমাদের বিশ্বাস, বীমা কর্মীদের সন্তুষ্টিও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের সকল কর্মীদের জন্য একটি স্বাস্থ্যকর, আনন্দদায়কও সহায়ক কাজের পরিবেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বীমা সুবিধা তা নিশ্চিতেরই একটি অংশ।”

মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “কর্মীদের ও তাদের পরিবারের সদস্যদের অসুস্থতা বা দুর্ঘটনার সময় বীমা সুবিধাতাদের স্বস্তি এনে দিতে পারে।জীবনের অনিশ্চয়তা এবং স্বাস্থ্যজনিত জরুরি চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তা লাঘব করতে সাহায্য করবে এই বীমা।“

অনুষ্ঠানে টেন মিনিট স্কুল থেকে উপস্থিত ছিলেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, হেড অব হিউম্যান রিসোর্সেস তাসনুভা নাদিয়া, হিউম্যান রিসোর্সেসের ডেপুটি ম্যানেজার মো. ফাইয়াজ হোসেন।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থতি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনেফিটসের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নিউ সেলস মো. মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী এবং রাসেল এজেন্সির ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রাসেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com