শুক্রবার, ০৯:৫৭ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

পদ্মা ব্যাংকে “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

পদ্মা ব্যাংক প্রথমবারের মত শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো) সম্মেলন আয়োজন করেছে। ০৬ মে শনিবার ঢাকার গুলশানস্থ পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” শীর্ষক এই আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যাংকের সকল শাখার ব্যামেলকোবৃন্দ, উপ-শাখাসমূহের অ্যামেলকোগণ, কর্পোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানগণ, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন সহ সর্বমোট ১২০ জন অংশগ্রহণ করেন।

সন্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান মোঃ মাসুদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট ঝুৃঁকি ব্যবস্থাপনা ও প্রশমনে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে পদ্মা ব্যাংকের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ এর প্রধান মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা, আইনী কাঠামোর যথাযথ প্রয়োগের গুরুত্ব উল্লেখপূর্বক সবাইকে যার যার জায়গায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

সন্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের উপর চারটি বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। সেশন চারটি পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম। সর্বশেষে প্রশ্নোত্তর পর্ব ও ক্যামেলকো এর ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সন্মেলনটির সমাপ্তি টানা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com