বৃহস্পতিবার, ০৫:৫৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

হাওরে ধান কাটলেন কৃষি ও পরিকল্পনাসহ ৩ মন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

 

সুনামগঞ্জের ডেকার হাওরে বোরো ধান কাটা উৎসবে একসাথে তিন মন্ত্রী ধান কেটেছেন। এ সময় বন্যার পূর্বাভাসে হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ওই উৎসবে যোগ দেন তারা।

তিনমন্ত্রী হলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও উপমন্ত্রী এনামুল হক শামীম।

বন্যার পূর্বাভাস সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের প্রায় ১ হাজার হারভেস্টর ধান কর্তন করছে। ইতোমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ। আগাম বন্যার আগেই হাওরের ধান কাটা যাবে।

ধানের দাম প্রসঙ্গে তিনি আরো বলেন, ধানের দাম যেমন আছে তেমন থাকবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাক, সেটা আমরা চাই। আশা করি, কৃষক তার ধানের উপযুক্ত মূল্য পাবে।

চলতি সপ্তাহে আগাম বন্যার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারব না। এটা উচিত নয়। তবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন সময় কমিয়ে আনতে হবে। এতে অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন পানি উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com