বুধবার, ১১:১৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল এনার্জিপ্যাক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এনার্জিপ্যাক সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে অসামান্য অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণপদক) পেয়েছে।
টানা চতুর্থবারের মতো এই ট্রফি অর্জন করলো প্রতিষ্ঠানটি। গত ১৬ এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এনার্জিপ্যাকের শীর্ষ নির্বাহীর হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়।

ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য খাতের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে রপ্তানিতে বিশেষ অবদানের জন্য
বিভিন্ন বিভাগে মোট ৭০টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এই ট্রফির জন্য যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হয়।
এ বছর তৃতীয়বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে এনার্জিপ্যাক।
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে এর পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন। এছাড়া, অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মোঃ
জসিম উদ্দিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক হুমায়ুন রশিদ বলেন, “তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে এনার্জিপ্যাক আনন্দিত। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই অর্জনের দ্বারা
অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনেও দেশের রপ্তানি খাতে অবদান রাখতে চেষ্টা চালিয়ে যাবো।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com