বুধবার, ০৭:৫৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আজ থেকে শতভাগ ভূমি কর অনলাইনে দিতে হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার পঠিত

 

আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ থেকে কার্যকর হচ্ছে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা।
এ ব্যবস্থায় নগদ টাকার পরিবর্তে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সফলভাবে কার্যকর করতে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দেয়ার জন্য সাত কার্যদিনের মধ্যে যেন ভূমি মালিক হোল্ডিং রিপোর্ট পান তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অসাধু ব্যক্তিরা যেন প্রতারণামূলক কাজে লিপ্ত হতে না পারেন সেজন্য পহেলা বৈশাখের পর সাত কার্যদিবসের মধ্যে ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সব দাখিলা বই প্রত্যাহার করারও নির্দেশ দেয়া হয়েছে পরিপত্রে।

এ বিষয়ে ভূমি সচিব মো. খলিলুর রহমান জানান, পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হলে তা হবে ভূমি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে আবহমান বাংলার ভূমি সংস্কারে যোগ হবে নতুন এক অধ্যায়।

এর আগে বুধবারের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইন তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভূমি উন্নয়ন কর আদায়ের সেবাকে ক্যাশলেস হিসাবে পূর্ণাঙ্গভাবে ডিজিটালরূপে বাস্তবায়নে সব ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্থাসমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনুরোধ করা যাচ্ছে।

গত বছরের ১ অক্টোবর থেকে ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়ন করে ভূমি মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com