শুক্রবার, ০৮:০৩ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। তবে এখনই এই বাজেট সহায়তা অনুমোদন করবে না সংস্থাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে বিশ্বব্যাংকে যাওয়ার পর হয়তো এই অর্থ অনুমোদন হতে পারে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে মিটিংয়ে আমাদের ৫০০ মিলিয়ন বাজেট সাপোর্ট দেয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে আসার পর হয়তো এই অর্থটা অনুমোদন হবে এবং ঘোষণা আসবে।

গভর্নর বলেন, ‌বিশ্বব্যাংক গ্রুপের কাছে আমাদের ২৫০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট আটকে আছে। কারণ এর কয়েকটি শর্ত আমরা পূরণ করতে পারিনি। কিন্তু এই ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সাপোর্টের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন শুধু অর্থ ছাড় হওয়ার অপেক্ষা।

আইএমএফের ঋণের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার বলেন, আগামী সেপ্টেম্বর মাসে তাদের দেয়া অর্থের প্রথম রিভিউ আসবে। তখন তারা দেখবে তাদের দেয়া নির্দেশনাগুলো আমরা অর্জন করেছি কি না। এই মুহূর্তে তারা জানতে চেয়েছিল ইন্ডিকেটরগুলোর কী অবস্থা। আমরা তাদের বিস্তারিত জানিয়েছি। তারা এখন পর্যন্ত আমাদের কার্যক্রমে খুশি।

গভর্নর আরও বলেন, বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন। তবে কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com