বৃহস্পতিবার, ০৫:৩৯ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চিনিতে কমলো প্রতি কেজিতে ৩টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

সরকার চিনির দাম কেজিতে ৩ টাকা হ্রাস করেছে। নির্ধারিত নতুন মূল্যে পরিশোধিত খোলা চিনির কেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা। নতুন এই দাম আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞপান জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের আলোকে পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। গত ১৯ মার্চ অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্যারিফ কমিশন এই সুপারিশ করে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মূলত শুল্ক কমানোর প্রভাবকে বিচেনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com