বৃহস্পতিবার, ০৩:২১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

জেদ্দায় গলায় ফাঁস দিয়ে বাংলাদেশি যুবকের আত্মহত্যা,পরিবারে শোকের মাতম

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬০ বার পঠিত

সৌদি আরবের জেদ্দায় ফাঁসিতে ঝুলে শহিদুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোক ।

গত রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জেদ্দা শহরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক। শহিদুল ইসলামের বাবা ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

মৃত শহিদুল ইসলামের বাড়ি গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে। তাঁর বাবার নাম হিরন ব্যাপারী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ওরফে শহিদ উল্লাহ পারিবারিক সচ্ছলতা আশায় প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। প্রবাস জীবনে কষ্টের কাজ করতে না পারায় বারবার তিনি দেশে ফিরে আসতে চেয়েছিলেন।

কিন্তু সেখানকার কোম্পানি থেকে দেশে আসতে না দেওয়ায় শহিদ উল্লাহ গত রোববার দুপুরে জেদ্দা শহরের বাসভবনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com