সোমবার, ০৫:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তা বদলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। একই সঙ্গে পুলিশ ফাঁড়ির এক ইনচার্জ ও এক পরিদর্শককে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কাশিয়াডাঙ্গা থানা থেকে চন্দ্রিমা থানায় বদলি করা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ অফিস আদেশ দেওয়া হয়।

আদেশ সূত্রে জানা গেছে,‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহীতে কর্মরত নিম্নবর্ণিত পুলিশ কর্মকর্তাদের জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে তাদের নামের পার্শ্বে উল্লিখিত ইউনিটে বদলি-পদায়ন করা হলো।
চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনকে এয়ারপোর্ট থানায় এবং এয়ারপোর্ট থানার ওসি মো. মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানায় বদলি করা হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজকে চন্দ্রিমা থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া মতিহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফুল ইসলামকে নগর গোয়েন্দা শাখায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) মতিহার থানায় বদলি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় অফিস সূত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com