বুধবার, ০৪:০০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

মেহেরপুরে দীপাবলি উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৪৫ বার পঠিত

‘জ্বালাও আলো, আপন আলো সাজাও আলো ধারিত্রীরে’ এই প্রতিপদ্য নিয়ে মেহেরপুরে শুভ দীপাবলি উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর অন্তিম ধাম মহাশ্মশান কমিটির উদ্যোগে রবিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্তিম ধাম মহাশ্মশান প্রাঙ্গণে শুভ দীপাবলির আলোচনা ও প্রদীপ প্রজ্জলর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
অভিজিৎ বসু। অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে শ্বাশত্ব নিপ্পনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, অ্যাড. মিয়াজান আলী প্রমুখ। পরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com