সোমবার, ১২:৩০ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট নিয়ে নতুন ছক ফ্লেমিংয়ের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী কারা? ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী হামলার মামলা করায় গৌরনদীতে মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখমের অভিযোগ গৌরনদীর সাংবাদিক মোহাম্মাদ আলী বাবুর বাবার ইন্তেকাল আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২৮ লাখ বলে জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। আজ মঙ্গলবার সকালে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিটিআরসি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবা সবার কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ফোরজি সেবা চালু রয়েছে।’

তিনি বলেন, ‘বিটিআরসির শক্তিশালী ডাটাবেজ রয়েছে। কোনো সিম কেনার ক্ষেত্রে আঙুলের ছাপ নেওয়া হয়। এনআইডির মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন, আইনশৃঙ্খলার স্বার্থে এটা বড় অগ্রগতি। সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লঙ্ঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে।’

শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘দেশে ৫২ দশমিক ৮ মিলিয়ন (৫ কোটি ২৮ লাখ) ফেসবুক ব্যবহারকারী আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকা জরুরি।’

তিনি শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানান। মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরত পাওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে কল করে সরাসরি অভিযোগ করতে বলেন। টেলিটক দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে ৫জি নেটওয়ার্কের আওতায় আনার কাজ করছে।

বিটিআরসি সম্পর্কে চেয়ারম্যান আরও বলেন, ‘প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে এই পর্যন্ত সরকারকে ২৬ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। বিটিআরসির সহযোগিতায় দেশের ৬৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে। এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সেবার পেছনে যে মানুষটি কাজ করছেন তিনি হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।’

খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com