শনিবার, ০১:১৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চবির ‘ডি’ ইউনিটে ৮৩ শতাংশই ফেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২২৩ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৪ হাজার ৯২২ জন। আর উত্তীর্ণ হতে পারেননি প্রায় ৮৩ শতাংশ পরীক্ষার্থী।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের এই ফল প্রকাশ করা হয়।

‘ডি’ ইউনিট ভর্তি কমিটির যুগ্ম সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৬৭৮ শিক্ষার্থীর মধ্যে পাস করছেন ৪ হাজার ৯২২ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে বাকি ২৩ হাজার ৭৫৬ পরীক্ষার্থী ফেল করেছেন। পাসের হার ১৭ দশমিক ১৬ শতাংশ।

এর আগে গত ২২ আগস্ট সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি কেন্দ্রে দুই শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়। ‘এ’ ইউনিটে ১ হাজার ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেন ২৮ হাজার ৬৭৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com