শুক্রবার, ১২:৫৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

দ্বিগুণ হলো জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিট মূল্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭০৬ বার পঠিত

শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরে প্রবেশ ফি বারানো হয়েছে। আগের চেয়ে দ্বিগুণ দামে টিকিট কিনতে হবে দর্শনার্থীদের। আগামী সেপ্টেম্বর থেকে নতুন প্রবেশ মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রশাসন ও সংস্থাপন শাখা।

এক অফিস আদেশে গতকাল মঙ্গলবার জানানো হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশী দর্শকের জন্য ৪০ টাকা এবং শিশু দর্শকদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ উল্লেখ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, নতুন প্রবেশ মূল্য আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বর্তমানে জাতীয় জাদুঘরে টিকিটের দাম বয়স্কদের জন্য ২০ টাকা ও শিশুদের ১০ টাকা। আহসান মঞ্জিলের ক্ষেত্রে টিকিটের মূল্য ২০ টাকা। এ ছাড়া দুই জাদুঘরেই বিদেশী নাগরিকদের ক্ষেত্রে সার্কভুক্ত দেশের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা। সাম্প্রতিক এ অফিস আদেশে বিদেশী নাগরিকদের প্রবেশ মূল্য সম্পর্কে নতুন কোনো তথ্য নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com