মঙ্গলবার, ০৮:২৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাঠে ফিরতে অপেক্ষা ‘ বিশ্রামে সোহান-শরিফুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে পাওয়া চোটে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সোহান। ইনজুরির পর মাঠ ছাড়তে হয় স্ট্রেচারের সাহায্যে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে এক্স-রে করানো হয়, পরে প্লাস্টার দেওয়া হয় তার পায়ে। রাতেই হোটেলে ফেরেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগের এক সূত্র জানিয়েছে, এমআরআই রিপোর্টে বড় কোনো জটিলতা ধরা না পড়লেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে আরও কিছুদিন। সঠিক চিকিৎসা ও বিশ্রাম নিলে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই মাঠে ফিরতে পারেন সোহান।

অন্যদিকে একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকেও।

উইন্ডিজ সিরিজ শেষে দলের অন্য সদস্যরা ঢাকায় ফিরলেও সোহান ও শরিফুলকে বিশেষ ব্যবস্থায় আনা হয়। বর্তমানে দুজনই ঢাকায় বিশ্রামে আছেন। চলমান এনসিএলের (জাতীয় লীগ) এই রাউন্ডে কিংবা আগামী দুই রাউন্ডেও খেলতে পারবেন না সোহান।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি অবশ্য এখনই কোনো সিদ্ধান্তে যেতে চান না। যথাযথ পরীক্ষানিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি বলেছেন, ‘সোহান ও শরিফুলকে আপাতত ১০ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, চট্টগ্রামে গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে হঠাৎ গোড়ালিতে চেপে মাঠেই লুটিয়ে পড়েন সোহান। তৎক্ষনাৎ দৌড়ে আসেন ফিজিও। পরে প্রাথমিক শুশ্রূষা নিয়েও অবস্থার উন্নতি না ঘটায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।

এছাড়াও ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কথা জানান শরিফুল। ম্যাচে ২ ওভার বল করে মাত্র ১২ রান দেন তিনি। কিন্তু চোটের কারণে আর বোলিংয়ে দেখা যায়নি তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com