রবিবার, ০৯:৪৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহতের স্ত্রী পিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া।

বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।

তিনি জানান, নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। অনার্সসম্পন্ন করার পর তাকে অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হবে।

এর আগে, গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী আবুল কালাম আজাদ (৩৫) মারা যান।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানান সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পাশাপাশি তিনি নিহত আজাদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের কোনো সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করার কথাও জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com