বুধবার, ০৮:৩২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

তারাবীর নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ সরসারি সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে সৌদি আরব।গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে তারাবীর নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না। মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিক মতো নামাজ পড়াতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া মসজিদের ইফতার মাহফিল আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার মাহফিল অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com